ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সারাদেশের হাসপাতাল আজও ডেঙ্গুরোগী শূন্য 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৫, ২২ মার্চ ২০২২
সারাদেশের হাসপাতাল আজও ডেঙ্গুরোগী শূন্য 
ফাইল ফটো

রাজধানীসহ সারাদেশের হাসপাতাল আজও ডেঙ্গুরোগী শূন্য রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো ডেঙ্গুরোগী ভর্তি হয়নি।

স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এমআইএস) ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম ঐ বিজ্ঞপ্তিতে সই করেছেন। 

আরো পড়ুন>>> করোনায় মৃত্যুশূন্য দিনে ১২১ জন শনাক্ত

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত দেশে মোট ১৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে তাদের সবাই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত ১৫৫ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৮০ জন ভর্তি হন।

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। ঐ বছর ১০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!