ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন ৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৯, ২৪ জানুয়ারি ২০২২
নতুন ৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
ফাইল ছবি

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু  আক্রান্ত হয়ে  মোট ভর্তি রোগীর সংখ্যা  ১০ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী ৮ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২ জন।

Advertisement

গত ১ জানুয়ারি থেকে আজ ২৪ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ১২১ জন। একই সময়ে মোট ছাড়প্রাপ্ত রোগী ১১১ জন। 

এর আগে রোববার ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন দুইজন রোগী হাসপাতালে ভর্তির তথ্য জানায় কন্ট্রোল রুম। জানানো হয়েছিল, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছে ১৫ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!