[ জাতীয় ]
দেশে আরো চার ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ফটো
ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন চারজন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় তিনজন এবং অন্যান্য বিভাগে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন একজন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছেন ২৬ জন।
ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী ১৯ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা সাতজন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৮ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগী ১০৮ জন। একই সময়ে মোট ছাড়প্রাপ্ত রোগী রয়েছেন ৮২ জন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!