বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে নতুন একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে সারাদেশে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।
এতে আরো বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি হাসপাতালে ২৩ জন এবং অন্যান্য বিভাগে সর্বমোট ১১ জন রোগী ভর্তি রয়েছেন।
.png)
২০২২ সালের ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৯৫ জন। একই সময়ে তাদের মধ্য থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো কেউ মারা যায়নি।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।