ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৪ ঘণ্টায় আরো দুই ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫২, ৮ জানুয়ারি ২০২২
২৪ ঘণ্টায় আরো দুই ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

শনিবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুইজন ঢাকা জেলার বাসিন্দা। তারা রাজধানীর আলাদা দুটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে ঢাকা জেলার বাইরে নতুন কোনো রোগী নেই। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২০ জন।

Advertisement

প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ৬৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যাননি।  মৃত্যু হয়নি।

এর আগে ২০১৯ সালে মারাত্মক আকার ধারণ করে ডেঙ্গুর প্রকোপ। সেই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা গিয়েছিলেন ১৪৮ জন। করোনা মাহামারি মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে ডেঙ্গু কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!