[ জাতীয় ]
আরো ৩ ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ছবি
ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩ জন এবং অন্যান্য বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৪৩ জন।
.png)
ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী ২৭ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ১৬ জন।
গত ১ জানুয়ারি থেকে আজ ১১ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ৭৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে মোট ছাড়া পেয়েছেন ৩৪ জন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!