ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো ৪ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৯, ৫ জানুয়ারি ২০২২
ডেঙ্গু আক্রান্ত আরো ৪ জন হাসপাতালে
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৮ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: ডেঙ্গু আক্রান্ত আরো ১১ জন হাসপাতালে
 
অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে আরো জানানো হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতেই দুইজন ও ঢাকার বাইরের হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন। 

Advertisement

এর আগে, মঙ্গলবার অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানােনো হয়,  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার ছিলেন ২ জন। 

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৮১ জন। এদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!