ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন ১৩ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৫, ২১ ডিসেম্বর ২০২১
নতুন ১৩ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কানো মৃত্যু হয়নি।

মঙ্গলবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন।

Advertisement

বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৩ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৪৩ জন ভর্তি রয়েছেন।

জানা গেছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৮ হাজার ২২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ১০ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!