ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হাসপাতালে আরো ১৫ ডেঙ্গুরোগী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৪, ২৮ ডিসেম্বর ২০২১
হাসপাতালে আরো ১৫ ডেঙ্গুরোগী
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকাতেই ৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে দশজন ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৭৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৪ জন ও বেসরকারি হাসপাতালে ৩৪ জন ভর্তি রয়েছেন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৫ জনের মধ্য ঢাকায় সরকারি হাসপাতালে একজন ও বেসরকারি হাসপাতালে রয়েছেন চারজন। এছাড়া ঢাকার বাইরে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ১০ জন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৩৮৩ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং চলতি মাসের ২৮ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ১৬১ জন ভর্তি হন।

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ২০১ জন। মারা গেছেন ১০৪ জন। মারা যাওয়া ১০৪ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং সেপ্টেম্বর ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে সাতজন এবং চলতি মাসের ২৮ ডিসেম্বর পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!