ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

একদিনে আরো দুই ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৯, ১৬ জানুয়ারি ২০২২
একদিনে আরো দুই ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুইজন। এর মধ্যে দুইজনই ঢাকার এবং ঢাকার বাইরে কোনো রোগী নেই। তাছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৪ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ২৩ জন আর বাকি ১১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১০২ জন রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৮ জন।

Advertisement

এর আগে, শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়- দেশে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঁচজন নতুন রোগী ভর্তি হন। এর মধ্যে রাজধানীর ভেতরের তিনজন ও বাইরের দুইজন।

অধিদফতর আরো জানায়, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৫ জন। এর মধ্যে ঢাকার সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে ২৪ জন এবং অন্যান্য বিভাগে ১১ জন রোগী ভর্তি ছিল।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা মোট ১০২ জন। তবে ২০২১ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!