ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

চাহিদার চেয়ে পর্যাপ্ত সার মজুদ রয়েছে: কৃষি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৫, ১৮ আগস্ট ২০২২
চাহিদার চেয়ে পর্যাপ্ত সার মজুদ রয়েছে: কৃষি মন্ত্রণালয়
ফাইল ছবি

চাহিদার বিপরীতে দেশে সব রকমের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। এর মধ্যে ইউরিয়া সারের মজুদ ছয় লাখ ৪৫ হাজার মেট্রিক টন, টিএসপি তিন লাখ ৯৪ হাজার টন, ডিএপি সাত লাখ ৩৬ হাজার টন, এমওপি দুই লাখ ৭৩ হাজার টন রয়েছে।

বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. কামরুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত চিঠিতে এসব তথ‍্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিগত বছরের একই সময়ের তুলনায় সারের বর্তমান মজুদ বেশি।

বিগত বছরে এ সময়ে ইউরিয়া সারের মজুদ ছিল ছয় লাখ ১৭ হাজার মেট্রিক টন, টিএসপি দুই লাখ ২৭ হাজার টন, ডিএপি পাঁচ লাখ ১৭ হাজার টন।

সারের বর্তমান মজুদের বিপরীতে আগস্ট মাসে সারের চাহিদা হলো ইউরিয়া দুই লাখ ৫১ হাজার টন, টিএসপি ৪৭ হাজার টন, ডিএপি ৮১ হাজার টন, এমওপি ৫২ হাজার টন।

কৃত্রিমভাবে যাতে কেউ সারের সংকট তৈরি করতে না পারে এবং দাম বেশি নিতে না পারে, সে বিষয়ে কৃষি মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিবিড় তদারকি করছে। কৃত্রিম সংকটকারীদের শাস্তির আওতায় আনার কার্যক্রম অব্যাহত আছে।

এদিকে বগুড়া জেলায়ও সব রকমের সারের মজুদ প্রয়োজনের চেয়ে বেশি রয়েছে।  ইউরিয়া সারের মজুদ ১৬৭৩ মেট্রিক টন, টিএসপি ৬৮৯ টন, ডিএপি ১৪০০ টন এবং এমওপি ৪৪৪ টন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!