[ জাতীয় ]
ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু
ফাইল ফটো
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত ৬৪৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৪৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২০ জন এবং ঢাকার বাইরে ৩২৬ জন।
.png)
নতুন ৬৪৬ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৮ জনে।
ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৩৮৬ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৯২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৫২ হাজার ৮০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৫০ হাজার ৯৯ জন।
এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৩০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি মাসে মারা গেছেন ৮৯ জন। এ মাসে শনাক্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৭৮৩ জন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গুরোগী
লিংক সফলভাবে কপি হয়েছে!