[ জাতীয় ]
মাউশির ৩ অঞ্চলের উপপরিচালককে বদলি
ফাইল ফটো
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) তিনটি অঞ্চলের উপপরিচালককে বদলি করা হয়েছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-১) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক এ এস এম আব্দুল খালেককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের উপপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে।
.png)
পাশাপাশি খুলনার জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল এবং নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামানকে খুলনার জেলা শিক্ষা অফিসার পদে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ শিগগিরই কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাউশি
লিংক সফলভাবে কপি হয়েছে!