ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সোনার বাজপাখি নিয়েও প্রতারণা আরাভ খানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৪, ১৯ মার্চ ২০২৩
সোনার বাজপাখি নিয়েও প্রতারণা আরাভ খানের
ছবি: সংগৃহীত

দুবাইয়ে বসে নানা ধরনের প্রতারণার ফাঁদ পেতে অনেককে বোকা বানাতেন পুলিশ হত্যা মামলার আরাভ খান ওরফে রবিউল ইসলাম। গত কয়েকদিন ধরে অনেকেই তার ফেসবুক অ্যাকাউন্টের বিভিন্ন পোস্ট দেখছেন। অনেকে তার ফেসবুক পোস্টগুলো যাচাই-বাছাইও করেছেন। এতে দেখা গেছে, আরাভের পোস্ট করা বেশকিছু ছবি ফটোশপে এডিট করা।

আরাভ খান নিজের ফেসবুকে ঘোষণা দেন- স্বর্ণের দোকান উদ্বোধন উপলক্ষে ৬০ কেজি স্বর্ণ নিয়ে বানানো হয়েছে বাজপাখির আদলে লোগো, যা তৈরিতে সময় লাগে আড়াই মাস। এটা তৈরিতে খরচ হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা।

তবে দুবাইয়ের একাধিক স্বর্ণ ব্যবসায়ী জানান, স্বর্ণের তৈরি যে লোগোর কথা বলা হচ্ছে, তা পুরোপুরি স্বর্ণের তৈরি কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। যেখানে এটি তৈরি করা হয়েছে, সেখানে খোঁজ নিয়েও তাঁরা নিশ্চিত হয়েছেন এটি পুরোটা স্বর্ণের নয়। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য এই কাণ্ড ঘটান আরাভ। ঐ লোগো তৈরিতে একজন ভারতীয় ব্যবসায়ীর সহযোগিতা নেন তিনি।

Advertisement

ফেসবুক লাইভে আরাভ খান এও জানান, বাজপাখির আদলে লোগোর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি। দুবাইয়ে দীর্ঘদিন সুনামের সঙ্গে স্বর্ণের ব্যবসা করছেন বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম। তিনি দুবাইয়ের এনআরআই জুয়েলার্সের মালিকদের একজন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!