ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

প্রথম ফিরতি হজ ফ্লাইট পৌঁছাল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৬, ২ জুলাই ২০২৩
প্রথম ফিরতি হজ ফ্লাইট পৌঁছাল ঢাকায়
ছবি: ডেইলি বাংলাদেশ

হজের প্রথম ফিরতি ফ্লাইট ৩৩৩ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করেছে। রোববার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফ্লাইনাসের এক্সওয়াই-৭৩৯২ ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকায় আসা হজযাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রত্যেক হাজিকে ৫ লিটার করে জমজমের পানির বক্স দেওয়া হয়।

এর আগে, জেদ্দার স্থানীয় সময় সকাল ৯টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। রোববার রাত ৯টা ৫৫ মিনিটে হজযাত্রীদের নিয়ে দ্বিতীয় ফ্লাইট ঢাকায় নামবে।

এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন (২,৫০৬ জন গাইডসহ)। এবার হজ ফ্লাইট ২১ মে থেকে শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!