[ জাতীয় ]
প্রাইজবন্ডের ১১২তম ‘ড্র’ ৩১ জুলাই
ফাইল ফটো
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১২তম ‘ড্র’ আগামী ৩১ জুলাই (সোমবার)। ঐদিন বেলা ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘ড্র’ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার জাতীয় সঞ্চয় অধিদফতরের েক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’তে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, ১ লাখ টাকার ২টি, ৫০ হাজার টাকার ২টি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
.png)
আগামী ১ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পুরস্কার
লিংক সফলভাবে কপি হয়েছে!