[ জাতীয় ]
পানি জমে থাকলে বিটুমিন ক্ষয় হয়ে রাস্তা নষ্ট হয়: চসিক মেয়র
চট্টগ্রামের হালিশহর এসি মসজিদ থেকে ওয়াপদা সড়ক নির্মাণের কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী- ছবি: সংগৃহীত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিটুমিনের প্রধান শত্রু পানি। পানি জমে থাকলে বিটুমিন ক্ষয় হয়ে রাস্তা নষ্ট হয়। এ জন্য সড়ক নির্মাণের ক্ষেত্রে জলাবদ্ধতা থেকে সড়ক রক্ষার বিষয়ে সতর্ক থাকতে হবে।
সোমবার সাত কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে হালিশহর এসি মসজিদ থেকে ওয়াপদা সড়ক নির্মাণের কাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, এজন্য সড়ক নির্মাণের ক্ষেত্রে পানি যেন কোনোভাবেই না জমে থাকে পরিকল্পনা ও বাস্তবায়নে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
.png)
এরপর মেয়র কাউন্সিলর নুরুল আমিনকে সঙ্গে নিয়ে সরাইপাড়া এলাকায় চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কাউন্সিলর হুরে আরা বিউটি, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, আনোয়ার জাহান, আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চসিক মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!