মঙ্গলবার ইনস্টিটিউটের সভাকক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আবুরুশদ মো. রুহুল আমিন।
কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্যাক্ট চেকিং এন্ড ভেরিফিকেশন টেকনিকস সম্পর্কে আলোচনা করেন। তিনি আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে অপতথ্য ও উদ্দেশ্যমূলক তথ্য রোধে মানুষ ও সমাজকে রক্ষা করার জন্য গণমাধ্যকর্মীদের প্রতি যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান।
.png)
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান আলোচক আবুরুশদ মো. রুহুল আমিন এর আলোচনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব ও ভুয়া সংবাদ প্রতিরোধের জন্য ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সোস্যাল মিডিয়া, ফেসবুক, গুগল, টুইটার আইনের আওতায় আনা এবং সাংবাদিকতায় অপতথ্য রোধে সঠিক তথ্য যাচাইয়ের কৌশলসমূহ উঠে আসে।
এসময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গণমাধ্যমকর্মীদের জন্য ফ্যাক্টস চেকিং টুলস ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।
অন্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক এবং বিএসআরএফ এর সাধারণ সম্পাদক মাসউদুল হক কর্মশালায় আলোচনা করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ মোট ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।