ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গুজব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে: র‌্যাব

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১৮, ২৩ অক্টোবর ২০২৩
গুজব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে: র‌্যাব
সোমবার দুপুরে রাজধানীর গুলশান-বনানী সর্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ছবি: ডেইলি বাংলাদেশ

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, এক শ্রেণির স্বার্থান্বেষী মহল গুজব ছড়ানোর চেষ্টা করে। তাদের আইনের আওতায় আনতে র‍্যাবের সাইবার ইউনিট কাজ করছে।

সোমবার দুপুরে রাজধানীর গুলশান-বনানী সর্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সারাদেশে বিসর্জনে র‍্যাব বিশেষ নিরাপত্তা দেবে। নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সবকিছু করা হবে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজও করবে র‍্যাব।

Advertisement

তিনি বলেন, দুর্গাপূজায় এখন পর্যন্ত সফলভাবে র‍্যাব দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। দেশের প্রতিটি এলাকায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। 

এখন পর্যন্ত জঙ্গি বা নাশকতার হামলা নেই জানিয়ে র‍্যাবের মুখপাত্র বলেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতারোধে কাজ চলছে। নারী দর্শনার্থীরা ইভটিজিং কিংবা হেনস্তার শিকার না হয় সে জন্য নজরদারি করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!