ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৬, ৪ নভেম্বর ২০২৩
১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ
ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষক নিয়োগের জন্য ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

শনিবার সকালে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিয়োগের কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্যান্য নিবন্ধনের মতো এই পরীক্ষায়ও প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট নেয়া হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সর্বশেষ তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

Advertisement

আগামী ৯ নভেম্বর থেকে আবেদনপত্র নেয়া শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। 

নিবন্ধন পরীক্ষার আবেদন পত্র

ক. পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে http://ntrca.teletalk.com.bd  ওয়েবসাইটে প্রদত্ত ফরমে আবেদন করতে হবে।
খ. নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের এ বিজ্ঞপ্তির পদ্ধতি অনুসরণ করে আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে।
গ. বিজ্ঞপ্তিটি www.ntrca.gov.bd  এবং http://ntrca.teletalk.com.bd  ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি:

অনলাইনে এ আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু হবে ৯ নভেম্বর  সকাল ৯টায় শেষ হবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সনদের মূল কপি মৌখিক পরীক্ষায় আবশ্যিকভাবে দেখতে হবে।

৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে শুধু User ID প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে (অর্থাৎ ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত) ফি জমা দিতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!