ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পেছানো হবে না ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ২৩ নভেম্বর ২০২৩
পেছানো হবে না ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা
ফাইল ফটো

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো হবে না। কোনো কারণে পরীক্ষা পেছানোর পরিকল্পনা নেই বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি)। পূর্বনির্ধারিত সময়ে, অর্থাৎ আগামী ২৭ নভেম্বর থেকেই পরীক্ষা শুরু হচ্ছে। ১১ দিনব্যাপী অনুষ্ঠেয় এ পরীক্ষায় অংশ নেবেন ১২ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী।

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। আগামী ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। চলবে ১১ দিন। ৭ দিন কম্পোলসারি, আর ৪ দিন টেকনিক্যাল ক্যাডারদের পরীক্ষা হবে। ঢাকা ও বিভাগীয় পর্যায়ে এ পরীক্ষায় ১২ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

চলতি বছরের ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

Advertisement

পিএসসি জানায়, ৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে নিয়োগ পাবেন ৫৩৯ জন। এছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, পুলিশ ক্যাডারে ৮০, কাস্টমস ক্যাডারে ৫৪ এবং প্রশাসন ক্যাডারে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!