ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

৪১তম বিসিএস: নন-ক্যাডারে ৪০৫৩ পদে বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৩, ২২ নভেম্বর ২০২৩
৪১তম বিসিএস: নন-ক্যাডারে ৪০৫৩ পদে বিজ্ঞপ্তি প্রকাশ
ফাইল ফটো

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের নন-ক্যাডারে শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিসিএসে নন-ক্যাডারে মোট শূন্য পদের সংখ্যা চার হাজার ৫৩টি। এসব পদে প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম চাওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪১তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি। এমন প্রার্থীদের মধ্যে যারা নবম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী তাদের মেধার ভিত্তিতে বাছাই করে সুপারিশের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

Advertisement

এদিকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ১০টা থেকে প্রার্থীরা অনলাইনে পছন্দক্রম দিতে পারবেন। এ প্রক্রিয়া চলবে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পছন্দক্রম ফরম পূরণের নির্দেশাবলী পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০২১ সালের ১ আগস্ট ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ প্রার্থী। একই বছরের ২৯ নভেম্বর লিখিত পরীক্ষা হয়। ফল প্রকাশ করা হয় ২০২২ সালের ১০ নভেম্বর। এতে উত্তীর্ণ হন ১৩ হাজার প্রার্থী।

২০২২ সালের ৫ ডিসেম্বর থেকে চলতি ২০২৩ সালের ২৬ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। চলতি বছরের ৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়, যা অতীতের যে কোনো বিসিএস পরীক্ষার বিচারে দীর্ঘতম সময়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বিসিএস
লিংক সফলভাবে কপি হয়েছে!