জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, এবার ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে চার হাজারের বেশি পদে নিয়োগ হবে। ৪৬তম বিসিএসে ক্যাডারে তিন হাজারের বেশি পদ থাকবে। আর নন–ক্যাডারে অন্তত এক হাজার ১০০ পদ থাকবে। এ সংখ্যক পদের চাহিদা পাওয়া গেছে। চলতি মাসের শেষদিকে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। গত ১৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৬তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে শূন্য পদের সংখ্যা জানিয়ে চিঠি পাঠানো হয়। এতে বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়। পিএসসি সেগুলো যাচাই-বাছাই করে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জানুয়ারিতে বিজ্ঞপ্তি প্রকাশ করলে প্রার্থীদের বয়সে ছাড় দিতে হতো। এক্ষেত্রে পিএসসির নিয়োগ বিধি সংশোধনের প্রয়োজন হবে। এটি সময়সাপেক্ষ। আগের বিধি অনুযায়ী ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
.png)
পিএসসি সূত্রে জানা যায়, বিসিএস পরীক্ষায় চলমান ভাইভা-জট কমিয়ে আনা হচ্ছে। ভাইভা শুরুর ছয় মাসের মধ্যে কার্যক্রম শেষ করা হবে। কোনোক্রমেই চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের সংখ্যা মূল পদসংখ্যার তিন গুণের বেশি রাখা হবে না। উত্তীর্ণদের সংখ্যা অতিরিক্ত হলে ভাইভা জটের সৃষ্টি হয়। বর্তমানে ছয়টি বিসিএস নিয়ে কাজ করছে পিএসসি।