[ জাতীয় ]
১১ ডিগ্রির নিচে নেমেছে ১৬ জেলার তাপমাত্রা
ফাইল ফটো
তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে দেশের ১৬টি জেলার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। আগামী দিনে তাপমাত্রা আরো কমতে পারে।
বুধবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ৯ দশমিক ৪ ও ঢাকায় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ১১ ডিগ্রির নিচে থাকা বাকি জেলাগুলো হলো- চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯ দশমিক ৫, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬, বরিশালে ৯ দশমিক ৭, চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৮, গোপালগঞ্জে ১০ দশমিক ৪, ভোলা ও ফরিদপুরে ১০ দশমিক ৫, কুষ্টিয়ার কুমারখালী ও কিশোরগঞ্জের নিকলীতে ১০ দশমিক ৬, ফেনী, চট্টগ্রামের সন্দ্বীপ ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭, যশোর ও মাদারীপুরে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
.png)
আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!