ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

শেখ হাসিনাকে ফেরাতে সব আইনগত পদক্ষেপ নেবে সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৪, ৮ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে সব আইনগত পদক্ষেপ নেবে সরকার: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে সরকার। এ চুক্তির আওতায় ভারত সরকার তাকে ফেরত দেবে বলে আশা করছে সরকার।

রবিবার (৮ নভেম্বর) বিচারিক শুদ্ধাচারবিষয়ক এক কর্মশালায় এ কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনগতভাবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে ফেরাতে সরকারের পক্ষ থেকে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ত্রয়োদশ সংশোধনীকে ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি’ বলে মন্তব্য করেন তিনি।

যেসব বিচারকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ অবস্থানের কথাও জানান আইনমন্ত্রী।

পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!