ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

ঢা: ম: দ: বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২, ৮ নভেম্বর ২০২৬
ঢা: ম: দ: বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব  তানভীর আহমেদ রবিন
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুনর্গঠিত কমিটিতে আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!