[ রাজধানী ]
আওয়ামী লীগ নেতা হাফিজ আহমেদ আটক
ছবি: সংগৃহীত
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাফিজ আহমেদকে (৭০) আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিকুঞ্জ-২ এলাকার ১৮ নম্বর সড়ক থেকে তাকে আটক করা হয়।
হাফিজ আহমেদ কুমিল্লার বরুড়া উপজেলার একবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি নিকুঞ্জ-২ এলাকার ২০ নম্বর সড়কের ৩৩ নম্বর বাসায় বসবাস করতেন।
তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। এ ছাড়া তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পুলিশের দাবি, হাফিজ আহমেদ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল আয়োজনের জন্য অর্থায়ন করছিলেন। এ অভিযোগে তাকে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!