ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিজ দেশে ফিরে গেছেন পিটার হাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৩, ২৪ জুলাই ২০২৪
নিজ দেশে ফিরে গেছেন পিটার হাস
পিটার ডি হাস- ফাইল ফটো

ঢাকা ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় ২ বছর ৪ মাস দায়িত্ব পালন করেছেন তিনি।

সোমবার (২২ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস।

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিংকডইনে ভেরিফায়েড ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে পিটার হাস বলেন, এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। দূতাবাসের সব কর্মী, আমার সহকর্মী, পরিবার, বন্ধু ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Advertisement

একই সঙ্গে পোস্টে মার্কিন দূতাবাসের একটি ফেসবুক পোস্ট যুক্ত করে দেন পিটার হাস, যা বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত।

মার্কিন রাষ্টদূত হিসেবে ২০২২ সালের ১ মার্চ ঢাকায় এসেছিলেন পিটার হাস। রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!