[ জাতীয় ]
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কারওয়ান বাজারে মানববন্ধন করেন সাংবাদিকরা। ছবি: ডেইলি বাংলাদেশ
চলমান কোটা আন্দোলনে সহিংসতার শিকার হয়ে আহত ও নিহত হওয়া সাংবাদিকদের স্মরণে ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ‘আমরা গণমাধ্যমকর্মী’ ব্যানারে মানববন্ধনে অংশ নেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, কোটা আন্দোলনে চলমান সহিংসতায় পেশাগত দায়িত্ব পালনকালে ২৫০ জনের মতো সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া নিহত হয়েছেন ৪ জন সাংবাদিক।
.png)
এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন সাংবাদিকরা।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!