ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শহিদ মিনারে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৯, ৩ আগস্ট ২০২৪
শহিদ মিনারে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘বিক্ষোভ মিছিল’ নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে নেমেছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশস্থলে আসতে শুরু করেন তারা।

এদিন বেলা সাড়ে ১১ টায় সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজ, আইডিয়াল কলেজসহ আশপাশের শিক্ষার্থীরা। দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তারা মিছিল নিয়ে শহিদ মিনার অভিমুখে জড়ো হন।

Advertisement

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষক শিক্ষার্থীরা মিরপুর ডিওএইচএসে অবস্থান নেন। এদিকে মিরপুর ১- এ আন্দোলনকারীদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। একই সময়ে উত্তরা বিএনএস সেন্টারেও জড়ো হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সবাই তিনটার দিকে বসুন্ধরা গেট অভিমুখে জড়ো হতে শুরু করেছেন।

রামপুরা, শনির আখড়ায় ছাত্র ও জনতা বর্তমানে শহিদ মিনার অভিমুখে রওনা হয়েছেন বলে জানা গেছে।  

এদিকে শনিবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে গান গাওয়ার ঘোষণা দিয়েছিল ‘আর্টসেল, শিরোনামহীন, জলের গান, ওয়ারফেজ, মাইলস, চিরকুট, অ্যাশেজ’— সাতটি ব্যান্ড। তবে তারা আজ গান গাইবেন না সেখানে, তারা রবীন্দ্র সরোবরে জড়ো হয়ে সেখান থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে আসবেন বলে জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!