[ জাতীয় ]
প্রধান উপদেষ্টার সঙ্গে ২৫ মন্ত্রণালয়ের সচিবদের বৈঠক
ড. মুহাম্মদ ইউনূস- ফাইল ফটো
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীনস্থ ২৫ মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করছেন ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্র জানা গেছে, সকাল সাড়ে ১০টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যমুনায় প্রবেশ করেন। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ১১টা ১৫ মিনিটে বের হয়ে যান। মন্ত্রণালয়গুলো কর্মপরিকল্পনা বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা। প্রধান উপদেষ্টা তার অধীনস্থ সব মন্ত্রণালয়ের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারেন।
.png)
তার আগে সকাল ১০টা থেকেই ২৫ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন জৈষ্ঠ্য সচিব ও সচিবরা প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!