ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১, ১১ নভেম্বর ২০২৪
মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া
ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার নভেম্বর ৭, ২০২৪ তারিখে ১৪১ নং স্মারকে বিভিন্ন সংস্থার চাকরিতে মাস্টার রোলের কর্মচারীদের চাকরি-কর্মে সাময়িকভাবে অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া।

Advertisement

এ বিষয়ে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!