[ জাতীয় ]
সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩২ বছর, প্রজ্ঞাপন জারি
ফাইল ফটো
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সোমবার সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নেয় সরকার।
উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ ’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এতে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমার বিষয়টি রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
প্রজ্ঞাপন
লিংক সফলভাবে কপি হয়েছে!