[ জাতীয় ]
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডেনিস রাষ্ট্রদূত
ঢাকার ডেনমার্ক দুতাবাস
দূতাবাস সম্পর্কিত একটি সেমিনারের জন্য গাজীপুর সদর উপজেলা জয়দেবপুরে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাতে গেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারি ভাওয়াল রিসোর্টতে যান।
দূতাবাসের দুটি গাড়ি এবং শ্যামলী পরিবহনের একটি এসি বাস যোগে তারা রিসোর্টটিতে যান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!