ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
বিজয় দিবস

অনারারি কমিশন পেলেন নৌবাহিনীর ৩২ জেসিও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৮, ১৫ ডিসেম্বর ২০২৪
অনারারি কমিশন পেলেন নৌবাহিনীর ৩২ জেসিও
নৌবাহিনীর লোগো

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) থেকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হয়েছে। 

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনীর ৩২ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন।

Advertisement

কমিশনপ্রাপ্তরা হলেন
মো. আব্দুল গফুর, মুহাম্মদ আজহারুল ইসলাম, মো. বদিরুজ্জামান, মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মো. অলিউল হক তালুকদার, মোহাম্মদ ছলিম উল্ল্যাহ খাঁন, মো. বাবুল হোসেন হাওলাদার, মোহাম্মদ রহিজ উদ্দিন, মোহাম্মদ আকতার ফারুক, মো. মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জফির উদ্দিন, মো. বদরুল হক, মো. তারেক আহমেদ, মোহাম্মদ সাইফুর রহমান, মুহাম্মদ সাইফুল ইসলাম, সেলিম বিশ্বাস, নিপলু বড়ুয়া, মোহাম্মদ তাজ উদ্দিন, কাজী শওকত হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, বি এম এনামুল হক, মো. মাহবুবুল হক, মো. আব্দুস সবুর সরকার, মোহাম্মদ ছাইদুল ইসলাম, মোহাম্মদ তফসির আহমেদ, মো. রেজাউল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ নূর আলম মিয়া, মোহাম্মদ আরিফুজ্জামান, এফ এম ফয়েজুর রহমান ও মোহাম্মদ আব্দুল হালিম। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, নৌবাহিনীর এ অনারারি কমিশন ১৬ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!