[ জাতীয় ]
সিইসির সঙ্গে ড. বদিউল আলম মজুমদারের সাক্ষাৎ
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন- ফাইল ফটো
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির অফিস কক্ষ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাক্ষাতের কারণ সম্পর্কে ড. বদিউল আলম মজুমদার বলেন, এটা একটা সংলাপের অংশ। আমি জানতে এসেছি তাদের কোনো সুপারিশ আছে কিনা। তারা চাইলে আমাদের জানাতে পারেন।
না ভোটের বিষয়ে কোনো সুপারিশ দেওয়া হবে কিনা? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, না ভোটের বিধানের সবাইতো পক্ষে এবং অনেক সুপারিশ পেয়েছি। ৩১ ডিসেম্বর আমরা রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবো। তা না হলে ৩ জানুয়ারি রিপোর্ট জমা দেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নির্বাচন কমিশন
লিংক সফলভাবে কপি হয়েছে!