ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ফায়ারফাইটার নয়নের পরিবারকে পাঁচ লাখ টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩২, ৬ জানুয়ারি ২০২৫
ফায়ারফাইটার নয়নের পরিবারকে পাঁচ লাখ টাকা সহায়তা
ছবি: সংগৃহীত

সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় নিহত ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার নগদ সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে নিজ দফতরে নয়নের পিতা মো. আক্তারুজ্জামান এর হাতে নগদ পাঁচ লাখ টাকার অনুদান তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুদান প্রদানের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের একমাত্র বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement

এর আগে নিহত নয়নের পরিবারকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরো ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। 

উল্লেখ্য, ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!