ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:০০, ৬ জানুয়ারি ২০২৫
চট্টগ্রামে ৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট
ছবি: প্রতীকী

ট্টগ্রামের চকবাজার এলাকার ডিসি রোড়ের একটি চারতলা ভবন আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে ডিসি রোড়ের কালাম কলোনির একটি চারতলা ভবনে আগুন খবর আসে। খবর পেয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়।

Advertisement

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন জানান, একটি ভবন আগুন লাগার খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনে। যার কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এতে কোনো হতাহত হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!