[ রাজধানী ]
সচিবালয়ের সামনে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের অবস্থান
সচিবালয়ের সামনে অব্যাহতি পাওয়া এসআইরা। ছবি: সংগৃহীত
চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শক (এসআই) সদস্যরা। তারা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতিপ্রাপ্ত হন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ের চার নম্বর গেটের সামনে একশো জনেরও বেশি শিক্ষানবিশ এসআই ব্যানার নিয়ে অবস্থান নেন।
তারা জানান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রেনিং শেষ হওয়ার আগেই ৩২১ জনকে বাদ দেওয়া হয়। এখন তারা চাকরি পুনর্বহাল চান।
.png)
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা আরো জানান, পাঁচজনের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে গেছে। তারা আশা করছেন, আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান হবে।
জানা যায়, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে গত তিন মাসে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!