ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের অবস্থান, লিখিত আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫২, ১ জানুয়ারি ২০২৫
৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের অবস্থান, লিখিত আবেদন
সংগৃহীত ছবি

৪৩ তম বিসিএসে একবার গেজেটভুক্ত হয়েও পরবর্তীতে যাচাই–বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া প্রার্থীরা নিয়োগের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত আবেদন দিয়েছেন।

বাদ পড়া প্রার্থীদের কয়েকজন বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দফতরে গিয়ে সবার আবেদন জমা দেন।

এর আগে আজ সকালে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন ৪৩ তম বিসিএসে বাদ পড়া প্রার্থীরা। তাদের চারজন প্রতিনিধি দুপুর আড়াইটার পর জনপ্রশাসন সচিবের দফতরে গিয়ে সবার আবেদন পৌঁছে দেন।

Advertisement

দুপুর সোয়া ৩টার দিকেও বাদ পড়া অর্ধশতাধিক প্রার্থী সচিবালয়ের সামনে অবস্থান করছিলেন। নিয়োগের দাবিতে তারা সচিবালয়ের সামনে মানববন্ধনও করেন।

৪৩ তম বিসিএসে উত্তীর্ণ ১ হাজার ৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গত সোমবার গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ১৫ অক্টোবর এই বিসিএসে ২ হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। পরে গেজেটভুক্তদের যাচাই–বাছাই করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

দ্বিতীয় দফার যাচাই–বাছাইয়ে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন। তারাই এখন নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!