ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫০, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এ অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করবেন বিদায়ী সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। এরপর বিকেল ৩টায় ৮১তম অধিবেশনের উদ্বোধন করবেন ড. খলিলুর রহমান।

Advertisement

আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়ে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্য দিয়ে প্রায় ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে আবারও বাংলাদেশি কেউ দায়িত্ব পেলেন।

এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

দীর্ঘ চার দশক পর ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতির গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!