ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৪, ৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল
বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।ছবি সংগ্রহীত

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ওইদিন টার্মিনাল দিয়ে ২০টি উড়োজাহাজের চলাচল শুরু হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

Advertisement

বিমানমন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তিনি জানান, ১৬ ডিসেম্বর টার্মিনালটির সফট লঞ্চ হবে। সেদিন থেকেই ধাপে ধাপে এর অপারেশনাল কার্যক্রম বাড়ানো হবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ মাস সময় লাগবে। আগামী বছরের মে মাস নাগাদ থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!