ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ২৭ অক্টোবর ২০২৬
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১১০ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ জনে।

মঙ্গলবার (২৭ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা যাওয়া শিশু ঢাকা বিভাগের। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৯৫ জন রোগী এসেছে।

বুলেটিনে আরও বলছে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন। অন্যদিকে হামের উপসর্গ মিলেছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনের শরীরে।

অন্যদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯১ হাজার ৯০ জন।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!