সম্প্রতি বছরগুলোতে লিনাক্সের বিভিন্ন সংস্করণের অপারেটিং সিস্টেম ও সফটওয়্যারে বেশ কিছু মারাত্মক নিরাপত্তা দুর্বলতা ধরা পড়লেও সেগুলোকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীদের চালানো বেশির ভাগ হামলাই ব্যর্থ হয়েছে। ফলে লিনাক্সের ইকো সিস্টেমকে লক্ষ্য করে তৈরি করা অনেক ম্যালওয়্যারই এখন আর্থিক লাভের জন্য ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যাটাকে ব্যবহার করা হচ্ছে।
ইভিল নোম স্পাইওয়্যারটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে এটি ডেস্কটপ থেকে গুরুত্বপূর্ণ তথ্যচুরি, অডিও রেকর্ড ধারণ, স্ক্রিনশট নেয়া, কম্পিউটারের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করা সহ বিভিন্ন ক্ষতিকর ফাইল ডাউনলোডও করতে পারবে।
ইন্টারনেট নিরাপত্তা গবেষণাকারী প্রতিষ্ঠান ইন্তেজার ল্যাবস জানিয়েছে, অ্যান্টি ভাইরাস প্রতিষ্ঠান ভাইরাস টোটালে এই স্পাইওয়্যারটির নমুনা সর্ব প্রথম ধরা পড়ে। এর মধ্যে অসমাপ্ত কি লগার ফাংশনালিটি রয়েছে, এর ফলে বোঝা যায় এটি আসলে দুর্ঘটনাবশত এর ডেভেলপার দ্বারা আপলোড হয়েগেছে।
.png)
সূত্র : দ্য হ্যাকার নিউজ
ডেইলি বাংলাদেশ/মাহাদী