ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাইবার স্পেস ]

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অনলাইনে প্রতারণা

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯:৪০, ১৪ ডিসেম্বর ২০২০
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অনলাইনে প্রতারণা
গ্রেফতারকৃত মো. ইসরাতুল ইসলাম প্রান্ত

করোনাকালে অনেকেরই কেনাকাটার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে অনলাইন। তার এই সুযোগে চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সাথে প্রতারণার ফাঁদ তৈরি করছে কিছু অসাধু চক্র। সম্প্রতি সিআইডি'র সাইবার পুলিশ সেন্টারের ফেসবুক পেজে একজন ভিকটিমের কাছ থেকে এই ধরনের অভিযোগ পাওয়া গেছে।

ভিকটিম অনলাইনে মোবাইল বিক্রির পোস্ট দেখতে পান। বিক্রেতা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেন। মোবাইল ক্রয়ের বিষয়ে ভিকটিম আগ্রহের কথা বলে যোগাযোগ করেন। ভিকটিম প্রতারকের সাথে কথা বলে মোবাইল কেনার জন্য ১০ হাজার ৫শ' টাকা বিকাশের মাধ্যমে পাঠান। সময়-দিন গুনে, কিন্তু ক্রেতা মোবাইল পান না আর। প্রতারক মোবাইলটি না পাঠিয়ে সকল যোগাযোগ বন্ধ করে দেন এবং  ফেসবুকেও ব্লক করে রাখেন।

ভিকটিম প্রতারিত হয়েছে বুঝতে পেরে সাইবার পুলিশ সেন্টারের সাথে যোগাযোগ করে অভিযোগ করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান পূর্বক সাইবার ইন্টেলিজেন্সের একটি টিম যশোর জেলায় অভিযান চালিয়ে মো. ইসরাতুল ইসলাম প্রান্ত নামের প্রতারককে গ্রেফতার করেন। তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ডিভাইস, ফেসবুক আইডি এবং বিকাশ একাউন্ট উদ্ধার করা হয়। 

Advertisement

অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এরপর সোমবার (১৪ ডিসেম্বর) স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন ওই প্রতারক।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!