টু ওরা’র কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিভ্রান্তিকর জিনিস দেখাচ্ছে। সংবাদমাধ্যম টাইমস এজ- এক প্রতিবেদনে বলেছে, টু ওরা ছাড়াও কুরিপুনি, গ্রেটাউন, ফেদারস্টোন ও কার্টারটোন মেডিক্যাল সেন্টারের ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না। তবে টু ওরা থেকে জানানো হয়েছে এই হ্যাকিংয়ের ঘটনায় তাদের রোগীদের কোনো তথ্য হারায়নি।
‘ভ্যান্ডা দ্য গড’ নামক একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। এমনকি তারা তাদের টুইটার অ্যাকাউন্টে হ্যাক করা ওয়েবসাইটগুলোর একটি তালিকাও প্রকাশ করেছে। তারা হ্যাক করা ওয়েবসাইটগুলোতে একটি বার্তা লিখেছে। সেখানে তারা বলেছে, `আমাদের বিদ্রোহে যোগদাও। তোমাদের দূর্নীতিগ্রস্থ সরকারকে বলো বিদায় হতে। চলো খারাপের বিরুদ্ধে লড়ি ও দেশকে সমৃদ্ধ করি।'
.png)
সূত্র : ইকোনমিক টাইমস
ডেইলি বাংলাদেশ/মাহাদী