সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক তাদের নতুন প্রস্তাবিত ডিজিটাল মুদ্রা লিব্রা’র ঘোষণা দেয়ার পর সৃষ্ট বিতর্কের জেরে এ প্রস্তাবটি আনা হলো।
প্রস্তাবটি বলা হয়েছে, কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করে ডিজিটাল তথা ক্রিপ্টোকারেন্সির সঙ্গে সম্পৃক্ত হয়, তবে তাদেরকে দৈনিক এক মিলিয়ন ডলার করে জরিমানা করা হবে।
.png)
প্রস্তাবটি প্রয়োজনীয় সমর্থন পেলে তা পরবর্তী ধাপের জন্য সিনেটে উঠবে।
প্রস্তাবটির মাধ্যমে মূলত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল মুদ্রা ব্যবস্থায় সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে সতর্ক বার্তা দেয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, লেনদেনের কোন ডিজিটাল মাধ্যমকে একটি প্রতিষ্ঠান ফেডারেল রিজার্ভ সিস্টেম অনুযায়ী ঠিকমতো প্রতিষ্ঠিত করা, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা ইত্যাদি করতে সফল নাও হতে পারে।
ফেসবুক সম্প্রতি ঘোষণা দিয়েছে আগামী বছরের মধ্যেই তারা তাদের নিজস্ব ডিজিটাল মুদ্রা ‘লিব্রা’ চালু করবে। এছাড়া আরো অনেক শীর্ষ স্থানীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজিটাল মুদ্রা ব্যবস্থায় তাদের আগ্রহ দেখাচ্ছে যা নিয়ে বর্তমানে অনেক বিতর্কের সৃষ্টি হচ্ছে।
এ ডিজিটাল মুদ্রা ব্যবস্থা কতটা নিরাপদ ও এর অপব্যবহার হওয়ার সম্ভাবনা প্রতিরোধ করা কতটা সম্ভব এ বিষয়গুলো নিয়েও অনেক প্রশ্ন উঠছে।
সূত্র: রয়টার্স
ডেইলি বাংলাদেশ/মাহাদী