জার্মান নিরাপত্তা সংস্থা সিইআরটি-বান্ড ভিএলসিতে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি আবিষ্কার করেছে। এই ত্রুটি এতোটাই ভয়াবহ যে, ভিএলসি প্লেয়ার দিয়ে আপনার মোবাইল কিংবা কম্পিউটারকে হ্যাকাররা নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়াও ভিডিওল্যান প্রজেক্টের এই সফটওয়্যারে কোনো প্যাচ (Patch) না থাকায় এটি যতক্ষণ আপনার কম্পিউটার কিংবা মোবাইলে চলবে ততক্ষণ এটি ওই ডিভাইসের জন্য হুমকিস্বরূপ।
কেননা, এ মিডিয়া প্লেয়ারের নিরাপত্তা এখন এতোটাই দুর্বল যে এটি দ্বারা হ্যাকাররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে সব ধরণের তথ্য চুরি করে প্রকাশ করে দিতে পারে। শুধু তাই নয় আপনার ড্রাইভে থাকা সব ফাইলের এক্সেস পেতে পারে। তাই তথ্য চুরির আশঙ্কা সবচেয়ে বেশি।
.png)
তথ্যপ্রযুক্তি ব্লগ উইনফিউচারের জানিয়েছে, অপারেটিং সিস্টেম- ভলিসি, উইন্ডোজ, লিনাক্স এবং ইউনিক্সের জন্য ভিএলসি'র সংস্করণে সবচেয়ে বেশি ত্রুটি পাওয়া গেছে। তবে অ্যাপলের ম্যাকওএস -এর ভিএলসি'র সংস্করণটি এখনো নিরাপদ আছে। তবুও এতগুলো অপারেটিং সিস্টেমের জন্য তৈরি ভিএলসিতে ত্রুটি পাওয়ায় বিশাল সংখ্যক ডিভাইস এখন ঝুঁকির মুখে।
জার্মান নিরাপত্তা সংস্থা সিইআরটি-বান্ড এ বিষয়ে ভিডিওল্যানকে জানিয়েছে। ভিডিওল্যান বর্তমানে এর সিকিউরিটি প্যাচ (Patch) নিয়ে কাজ করছে। তাই এই ত্রুটি থেকে আপাতত নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হল- ভিএলসি আনইনস্টল করা এবং বিকল্প মিডিয়া প্লেয়ার বেছে নেয়া।
ডেইলি বাংলাদেশ/টিআরএইচ