[ ছবি ]
দু’বছর পর রিজার্ভ চুরির প্রতিবেদন ১এপ্রিল
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি প্রতিবেদন দাখিল না করায়, ঢাকা মহানগর হাকিম একে এম মঈনউদ্দিন সিদ্দিকী নতুন এ দিন ধার্য করেন। মামলা দায়েরের ৭৪৮দিন পর তদন্ত প্রতিবেদন দিতে যাচ্ছে সিআইডি।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮কোটি ১০লাখ ডলার চুরি করে নেয় একটি চক্র। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা।
.png)
ডেইলি বাংলাদেশ/এসএস /এলকে
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!