[ খবর ]
২৪ ঘণ্টায় ১৫ জন করোনায় আক্রান্ত
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট কারোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ৮৬৭ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত এই রোগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৯৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এ সময় ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ।
.png)
সুস্থতা ও মৃত্যুর হার যথাক্রমে ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং ১ দশমিক ৪৪ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!